প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ অ্যান্ডি জ্যাসির
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বৃহস্পতিবার দিল্লিতে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী বলেছেন ভারতে আমাজনের রেকর্ড পরিমাণ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি প্রমাণ করে ভারতে লগ্নি করতে বিশ্বজুড়ে আগ্
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ অ্যান্ডি জ্যাসির


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বৃহস্পতিবার দিল্লিতে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রধানমন্ত্রী বলেছেন ভারতে আমাজনের রেকর্ড পরিমাণ ৪৮ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি প্রমাণ করে ভারতে লগ্নি করতে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, অ্যান্ডি জ্যাসির সঙ্গে দারুণ বৈঠক হল। ভারতে আমাজনের রেকর্ড ৪৮ বিলিয়ন মার্কিন ডলারকে স্বাগত জানাই। এটি আমাদের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি ভারতে বিনিয়োগের বিষয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আগ্রহকেই তুলে ধরে!

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande