তারাতলায় বিপর্যয়, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): তারাতলায় বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, কলকাতায় একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি
তারাতলায় বিপর্যয়, শোকপ্রকাশ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): তারাতলায় বিপর্যয়ের ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, কলকাতায় একটি গুদামের ছাদ ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২.৭ মিনিটে তারাতলায় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গুদামের ছাদ। লোহার কাঠামো, কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান অন্তত ৪০ জন শ্রমিক। পুলিশ, দমকলের সঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাতে যোগ দেয়। কলকাতার তারাতলায় গুদামঘর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ৬টি দেহ। উদ্ধারকারী দলের পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে। কমপক্ষে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande