মধ্যপ্রদেশে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৪ জনের, আহত দুই
মন্দসৌর, ২৫ জুন (হি.স.): মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আহত হয়েছেন দু''জন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মন্দসৌরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সীতামাউ থানার অন্তর্গত তিতরদ গ্
আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু দুই মহিলার, আহত অনেক যাত্রী


মন্দসৌর, ২৫ জুন (হি.স.): মধ্যপ্রদেশের মন্দসৌর জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও আহত হয়েছেন দু'জন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মন্দসৌরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সীতামাউ থানার অন্তর্গত তিতরদ গ্রামের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে ও আরও দু'জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের বাসিন্দা বলে জানা গেছে। আহতরা প্রায় এক ঘণ্টা গাড়ির ভেতরে আটকে পড়েছিলেন এবং পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় তাঁদের উদ্ধার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande