অপারেশন আমিস্টাড : ভারতের মানবিক সহায়তা পৌঁছল ভেনেজুয়েলায়
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন আমিস্টাড’ শুরু করেছে। মানবিক সহায়তা ও বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই মিশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারত থ
অপারেশন আমিস্টাড : ভারতের মানবিক সহায়তা পৌঁছল ভেনেজুয়েলায়


নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত ‘অপারেশন আমিস্টাড’ শুরু করেছে। মানবিক সহায়তা ও বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই মিশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারত থেকে মানবিক সহায়তা পৌঁছে গিয়েছে ভেনেজুয়েলায়। রবিবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর।

'অপারেশন আমিস্টাড'-এর আওতায় ভেনেজুয়েলায় ভারতের মানবিক সহায়তা পৌঁছনোর পর এক্স মাধ্যমে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, আমি নিশ্চিত ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণসামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম দেশটিতে ভূমিকম্প-পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande