
নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। এই অনুষ্ঠানকে অনুপ্রেরণাদায়ক আখ্যা দিয়ে তিনি বলেন, উন্নত গ্রাম ছাড়া বিকশিত ভারত গড়া সম্ভব নয়। 'মন কি বাত' প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার বলেন, প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য বা ভিশন সামনে রেখেছেন। উন্নত গ্রাম ছাড়া উন্নত ভারত গড়া সম্ভব নয়। উন্নত গ্রাম বলতে এমন গ্রামকে বোঝায় যা দারিদ্র্যমুক্ত, যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং যা স্বনির্ভর। আজকের এই গ্রামীণ উন্নয়ন সম্মেলনের মূল লক্ষ্য হলো কীভাবে এমন গ্রাম গড়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা করা। সারা দেশ থেকে গ্রামীণ উন্নয়ন বিভাগের কর্তারা এখানে সমবেত হয়েছেন। দিনব্যাপী পাঁচটি ভিন্ন অধিবেশনে এই আলোচনা চলবে। আগামীকাল আলোচনার ভিত্তিতে বিভিন্ন উপস্থাপনা পেশ করা হবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই এই আলোচনার মূল বিষয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ