মহরমের শোভাযাত্রার পর অশান্তি, বাড়ি-দোকান ও মন্দিরে হামলার অভিযোগ; বিহারে গ্রেফতার ৬
পটনা/দ্বারভাঙা, ২৮ জুন (হি.স.) : মহরমের শোভাযাত্রা ও পেহলামকে কেন্দ্র করে বিহারের দ্বারভাঙা জেলার কমতৌল থানার বারিঔল চক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গভীর রাতে একদল দুষ্কৃতী হিন্দুদের বাড়ি, দোকান এবং মন্দিরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায়
মহরমের শোভাযাত্রার পর উত্তেজনা, হিন্দুদের বাড়ি-দোকানে হামলার অভিযোগ; বিহারে গ্রেফতার ৬


দ্বারভাঙা, ২৮ জুন (হি.স.) : মহরমের শোভাযাত্রা ও পেহলামকে কেন্দ্র করে বিহারের দ্বারভাঙা জেলার কমতৌল থানার বারিঔল চক এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গভীর রাতে একদল দুষ্কৃতী হিন্দুদের বাড়ি, দোকান এবং মন্দিরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। ইতিমধ্যেই ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

রবিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহরমের কর্মসূচি শেষ হওয়ার পর আচমকাই বারিঔল চক ও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, হিন্দুদের একাধিক বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। রেহাই পায়নি একটি মন্দিরও। মন্দিরের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়, দোকানের কাচ চূর্ণবিচূর্ণ করা হয় এবং এলাকায় লাগানো একাধিক সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। কয়েকটি বাড়ির অ্যাসবেস্টসের ছাউনি নষ্ট করে দেওয়া হয়। পথে যাঁদের সামনে পেয়েছে, তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের প্রাথমিক চিকিৎসার পর জালে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

তদন্তে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রায় চার বছর আগে হওয়া একটি ভিনধর্মে প্রেমের বিয়েকে ঘিরে তৈরি হওয়া পুরনো বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে, ওই বিয়ের সঙ্গে যুক্ত এক যুবক মহরমের অনুষ্ঠানে উপস্থিত হলে কয়েকজনের সঙ্গে তাঁর বচসা ও হাতাহাতি হয়। এরপর একদল ব্যক্তি তাঁকে খুঁজতে তাঁর গ্রামে গিয়ে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ।

কমতৌলের এসডিপিও শুভেন্দ্র কুমার সুমন জানান, বর্তমানে বারিঔল ও সংলগ্ন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল চলছে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও দোষীকেই ছাড় দেওয়া হবে না।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande