
কলকাতা, ৩ জুন (হি. স. ) : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণকে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁকে হাজতে নিয়ে আগামী ১০ দিনের মধ্যে এই বিষয়ে রাজ্য পুলিশকে একটি বিশদ রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।
একইসঙ্গে নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে তদন্তকারী অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা থাকায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট।
তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ।
স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতা সজল সরকারকে। সম্প্রতি নিজের জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বুধবার আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন যে, কোনও অবস্থাতেই এই মুহূর্তে ধৃত তৃণমূল নেতাকে জামিন দেওয়া সম্ভব নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত