মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের ভারত ভাগ্য বিধাতা
মুম্বই, ৩ জুন ( হি.স.): কঙ্গনা রানাউতের হাত ধরে রূপোলী পর্দায় উঠে আসতে চলেছে দেশপ্রেমের অজানা গল্প। ভারত ভাগ্য বিধাতা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১২ জুন। ছবির মাধ্যমে তুলে ধরা হবে কীভাবে এক চরম সংকটের মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে ৪০০-র
মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের ভারত ভাগ্য বিধাতা


মুম্বই, ৩ জুন ( হি.স.): কঙ্গনা রানাউতের হাত ধরে রূপোলী পর্দায় উঠে আসতে চলেছে দেশপ্রেমের অজানা গল্প। ভারত ভাগ্য বিধাতা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১২ জুন। ছবির মাধ্যমে তুলে ধরা হবে কীভাবে এক চরম সংকটের মুহূর্তে নিজের জীবনের পরোয়া না করে ৪০০-রও বেশি মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন একদল নার্স ও হাসপাতাল কর্মীরা । তাঁদের সেই অসামান্য সাহস এবং কর্তব্যের প্রতি নিষ্ঠাকেই কুর্নিশ জানাবে এই ছবি । মূলত প্রচারের আলো থেকে দূরে থাকা সেইসব নেপথ্য নায়কদের অবদানকে স্বীকৃতি দেওয়াই এই ছবির মূল উদ্দেশ্য।

ছবির প্রযোজক ড. জয়ন্তীলাল গড়া জানান, এই কাহিনী প্রথমবার শোনার পর মাত্র আধ ঘণ্টার মধ্যে ছবির শুটিং–এ সিলমোহর দেন । তাঁর মতে, এটি কেবল একটি সিনেমা নয়, বরং মানবতা, কর্তব্য এবং সাহসিকতার এক অনন্য দলিল, যা দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করবে। ছবির প্রযোজনা করেছে পেন স্টুডিওজ, মণিকর্ণিকা ফিল্মস এবং পরমহংস ক্রিয়েশন্স। ছবিটিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গিরিজা ওক এবং স্মিতা তাম্বেকে। এই ছবির সঙ্গীত মুক্তি পাবে 'জি মিউজিক'-এর সমাজ মাধ্যম পেজে । ছবির পরিবেশনার দায়িত্বে থাকছে পেন মরুধর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande