
কলকাতা, ৪ জুন (হি.স.) : জুনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ খালিদ জামিল তাঁর ২২ সদস্যের দল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের কোনও খেলোয়াড় বা চোটের জন্য রায়ান উইলিয়ামস থাকবেন না।
ব্লু টাইগার্স ইউনিটি কাপে জ্যামাইকা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। এরফলে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত আরও এক ধাপ নিচে নেমে ১৩৭তম স্থানে চলে গেছে। তারা তাজিকদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, যাদেরকে তারা গত বছর কাফা নেশনস কাপে ২-১ গোলে হারিয়েছে।
মোহনবাগানের খেলোয়াড়রা,যারা প্রাথমিকভাবে ইউনিটি কাপের প্রাথমিক দলে ছিলেন- ফিফা উইন্ডোর বাইরে ক্লাব থেকে ছাড়পত্র পাননি এবং জুনের প্রীতি ম্যাচগুলোর দৌড় থেকে বাইরে চলে গেছেন।
চলতি মাসের ৫জুন ও ৯ জুন, তাজিকিস্তানের বিপক্ষে খেলবে।
তাজিকিস্তান প্রীতি ম্যাচের জন্য ভারতের সম্পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, অ্যালবিনো গোমেস
ডিফেন্ডার: রাহুল ভেকে, নিখিল বারলা, নিখিল পূজারি, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিংগান, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, প্রমবীর
মিডফিল্ডার: জ্যাকসন সিং থৌনাওজাম, ম্যাকারটন নিকসন, নৌফাল পিএন, রিকি শাবং
ফরোয়ার্ড: পার্থিব গগৈ, এডমন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি