
কাকামিগাহারা(চিন), ৫ জুন (হি.স.) : শুক্রবার অনূর্ধ্ব-১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চিনের কাছে পেনাল্টি শুটআউটে হেরে স্বর্ণপদকের লড়াই থেকে ছিটকে গেল ভারতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল।
চার কোয়ার্টার জুড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-২ গোলে ড্র হওয়ায়, শুটআউটে ভারত ১-৩ গোলে হেরে যায়। ভারতের হয়ে গোল করেন নুশীন নাজ (তৃতীয় মিনিটে) ও কিরণ এক্কা (৫৪তম মিনিটে), অন্যদিকে নির্ধারিত সময়ে চিনের হয়ে গোল করেন লি জেইয়ান (২৪তম মিনিটে) ও ঝাং ইউঝেং (৪৮তম মিনিটে)।
মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে জাপান ১-০ ব্যবধানে কোরিয়াকে হারিয়েছে। শনিবার ব্রোঞ্জ পদকের জন্য ভারত কোরিয়ার মুখোমুখি হবে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি