চার দশক চেলসির সর্বোচ্চ গোলদাতার স্থানে থাকা ফুটবলার মারা গেলেন
কলকাতা, ৫ জুন (হি.স.): চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২১১টি গোল করা এই মিডফিল্ডার ২০১৩ সালে রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন ববি ট্যাম্বলিংয়ের কাছ থেকে। ২০২ গোল নিয়ে তালিকায় দুইয়ে নামা ট্যাম্বলিং সাড়ে চার দশক রেকর্ডটির মালিক ছিল
চার দশক চেলসির সর্বোচ্চ গোলদাতার স্থানে থাকা ফুটবলার মারা গেলেন


কলকাতা, ৫ জুন (হি.স.): চেলসির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ২১১টি গোল করা এই মিডফিল্ডার ২০১৩ সালে রেকর্ডটি কেড়ে নিয়েছিলেন ববি ট্যাম্বলিংয়ের কাছ থেকে। ২০২ গোল নিয়ে তালিকায় দুইয়ে নামা ট্যাম্বলিং সাড়ে চার দশক রেকর্ডটির মালিক ছিলেন। তিনি বৃহস্পতিবার (৪ জুন) মৃত্যুবরণ করেছেন।

চেলসি ট্যাম্বলিংয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। যদিও মৃত্যুর কারণ বা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ট্যাম্বলিংকে চেলসি, ‘আমাদের অন্যতম কিংবদন্তি খেলোয়াড়। আমাদের ইতিহাসে তার নাম অত্যন্ত গৌরবের সঙ্গে লেখা রয়েছে।’

১৯৫৯ সালে মাত্র ১৭ বছর বয়সে চেলসির হয়ে ট্যাম্বিংয়ের অভিষেক হয়। তিনি ১৯৬৫ সালে লিগ কাপের ফাইনাল জয়ের অন্যতম সদস্য ছিলেন। লেস্টার সিটির বিপক্ষে সেই ফাইনালে তিনি গোলও করেছিলেন। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে তার করা পাঁচ গোল আজও চেলসির একটি ক্লাব রেকর্ড হিসেবে রয়েছে। এছাড়া তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande