
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে দুষ্কৃতীর গুলিতে খুন হলেন এক ব্যক্তি। দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ বাওয়ানা থানার অন্তর্গত পুথ খুর্দ গ্রামে অজ্ঞাতপরিচয় বাইক-আরোহী দুষ্কৃতকারীদের গুলিতে যোগিন্দর ওরফে কালা নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি জখম হন। তাঁকে দ্রুত এমভি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটি অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, একটি এফআইআর দায়ের করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আরও তদন্ত চলমান রয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। কী কারণে এই খুন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ