
শ্রীনগর, ১৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অতিভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে| সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে| এছাড়াও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে| এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
রবিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রাজৌরিতে আকস্মিক ভয়াবহ বন্যায় বাসস্ট্যান্ড-সহ সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অগণিত মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ায় মুখ্যমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন| তাঁর দফতর স্থানীয় প্রতিনিধি ও জেলার কর্মকর্তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ