রামনগর-দেহরাদূন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি. স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শনিবার রামনগর-দেহরাদূন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই শুভ মুহূর্তে আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধ
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি. স.): রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শনিবার রামনগর-দেহরাদূন এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই শুভ মুহূর্তে আমি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে স্বাগত জানাই। কুমায়ুন এবং গাড়োয়াল উত্তরাখণ্ডের দু'টি অত্যন্ত শক্তিশালী স্তম্ভ। এই ট্রেনটি কুমায়ুন এবং গাড়োয়াল, এই দুটি স্তম্ভকে সংযুক্ত করবে। এটি কুমায়ুন এবং গাড়োয়ালের মধ্যে একটি নতুন সেতু হবে এবং এর জন্য নিরন্তর প্রচেষ্টা চলেছে। সেই প্রচেষ্টারই একটি ফল হল যে, ট্রেনটি এখন সপ্তাহে অন্তত দুই দিন চলতে পারবে। এটি একটি অত্যন্ত সুখবর; কুমায়ুনের মানুষ সহজেই গাড়োয়াল এবং রাজধানী দেহরাদূনে যাতায়াত করতে পারবেন এবং রাজধানীতে অনেক কাজ করিয়ে নিতে পারবেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, দেহরাদূন যাওয়ার পথে, বন অভয়ারণ্যে আরও একটি বড় চ্যালেঞ্জ রয়েছে; মাঝপথে অনেক বাধা-বিপত্তি আছে, যেমন ট্রেনটি ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি গতিতে চালাতে না পারা এবং নানা ধরনের অসুবিধা। আমি মুখ্যমন্ত্রীকে বন বিভাগ এবং বন্যপ্রাণী ইনস্টিটিউটকে ডেকে এই সমস্ত কিছুর একটি সমাধান খুঁজে বের করার জন্য অনুরোধ করেছি। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন যে তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে কাজ করবেন, যাতে বন্যপ্রাণীর সুরক্ষায় কোনও আপস না হয়| কিন্তু আমাদের এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে। যেইমাত্র সেটি করা হবে, আমরা দেহরাদূন এবং উত্তরাখণ্ডের বাকি অঞ্চলগুলির জন্য অনেক নতুন পরিষেবা চালু করতে পারব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande