যন্তর মন্তরের অনশনস্থলে বৃন্দা কারাট, আন্দোলনের প্রতি জানালেন সংহতি
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট শনিবার দিল্লির যন্তর মন্তরের অনশনস্থলে যান। এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছ
যন্তর মন্তরের অনশনস্থলে বৃন্দা কারাট


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার সকালে দিল্লি পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট শনিবার দিল্লির যন্তর মন্তরের অনশনস্থলে যান। এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বৃন্দা কারাট| ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের সঙ্গেও কথা বলেন। এদিন যন্তর মন্তরের অনশনস্থল থেকে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া প্রসঙ্গে বৃন্দা কারাত বলেন, আজ সকালে সোনম ওয়াংচুকের সঙ্গে যা ঘটেছে তা গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধকে গুঁড়িয়ে দেওয়ার মতো একটি কাজ। তিনি এও বলেন, দেশের জাতীয় রাজধানীতে বা দেশের অন্য কোথাও যাতে কোনওরকম ভিন্নমত প্রকাশ না পায়, তা নিশ্চিত করার জন্যই এমন কাজ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande