
পেরামবালুর, ১৮ জুলাই (হি.স.): তামিলনাড়ুর পেরামবালুরে আগুন লাগল একটি বেসরকারি স্লিপার কোচ বাসে। শনিবার সকালে চেন্নাই থেকে মাদুরাইগামী একটি বেসরকারি স্লিপার কোচ বাসে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে ভোর সাড়ে ৫টা নাগাদ পেরামবালুর জেলার মঙ্গলমেডুর কাছে, চেন্নাই-তিরুচিরাপল্লী জাতীয় সড়কে।
সেই সময় বাসটিতে ২৩ জন যাত্রী ছিলেন; চালক বাসটি থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনায় সবাই রক্ষা পান। এই অগ্নিকাণ্ডের ফলে ওই রুটে যান চলাচল ব্যাহত হয়। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ