অশ্বিনী বৈষ্ণবকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশ্বিনীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে প
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অশ্বিনীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় জানান, অশ্বিনী বৈষ্ণব জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি গুরুত্বপূর্ণ পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন, যা বিকশিত ভারত গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি ও উদ্ভাবন জগতের ভবিষ্যৎমুখী ক্ষেত্রগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁর প্রচেষ্টা সমানভাবে প্রশংসনীয়। তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande