বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান ''বিক্রম-১''- সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে। এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী
বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান 'বিক্রম-১'- সতীশ ধাওয়ান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মহাকাশযানটি স্কাইরুট এরোস্পেস তৈরি করেছে।

এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে তিনি জানান, স্কাইরুট অ্যারোস্পেস দলের সঙ্গে কথা বললাম এবং বিক্রম-১ এর সফল উৎক্ষেপণের জন্য তাদের অভিনন্দন জানালাম। এটি ভারতের মহাকাশ যাত্রার একটি যুগান্তকারী মুহূর্ত। আমাদের বেসরকারি ক্ষেত্রর ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনকে ত্বরান্বিত করছে। এই সাফল্য অগণিত তরুণকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে উদ্ভাবন করতে উৎসাহিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande