হিমাচলে ফের বৃষ্টির পূর্বাভাস, ২৩ জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা
শিমলা, ১৮ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। শনিবার থেকে শুরু হয়ে বৃষ্টি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভূমিধস, হড়পা বানের
হিমাচলের মান্ডিতে ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে দুর্যোগের শঙ্কা!


শিমলা, ১৮ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। শনিবার থেকে শুরু হয়ে বৃষ্টি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এই সময়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভূমিধস, হড়পা বানের মতো পরিস্থিতির আশঙ্কার কথা জানানো হয়েছে। রবিবার থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিতে পারে, এরই প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা।

মান্ডি, কাংড়া, শিমলা, কুল্লু ও সিরমৌর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের জন্য 'হলুদ সতর্কতা' জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। চাম্বা, কাংড়া, মান্ডি ও শিমলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande