
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ভারতের ক্ষেত্রে শুধুমাত্র বিবৃতি নয়, একটি কঠোর পদক্ষেপের বার্তা। নতুন দিল্লিতে আজ বাহিনীর প্রথম সম্মেলনে রাজনাথ সিং বলেন, ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদীদের দরজায় পৌঁছবে তা নয়, তাদের আস্তানার ভেতরের ঢুকে আঘাত হানবে। উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার মধ্যে রয়েছে আকাশ তীর, আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মস, এর মত অস্ত্র এই সমস্ত অভিযানে ব্যবহার করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, অপারেশন সিঁদুরের সময় সমগ্র বিশ্ব এর সাক্ষী ছিল এবং এটি ছিল প্রযুক্তিগত যুদ্ধের এক উল্লেখযোগ্য উদাহরণ। রাজনাথ সিং বলেন, এই অভিযানে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ব্রহ্মোস সহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাশাপাশি আরও বেশ কিছু অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল।
মন্ত্রী উল্লেখ করেন, গত বারো বছরে নরেন্দ্র মোদী সরকার প্রতিরক্ষা ক্ষেত্রের পুনরুজ্জীবন ও শক্তিশালীকরণকে তার অন্যতম শীর্ষ অগ্রাধিকার দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ