‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’-এর জন্য জাতীয় পুরস্কারে সেরা নবাগত পরিচালক রণদীপ হুডা
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): শনিবার নয়াদিল্লিতে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৬ ঘোষণা করা হয়েছে। এ বছর ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’ ছবির জন্য সেরা নবাগত পরিচালক (Best Debut Director)-এর জাতীয় পুরস্কার জিতেছেন অভিনেতা-পরিচালক রণদীপ হুডা। পুরস্
‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’-এর জন্য জাতীয় পুরস্কারে সেরা নবাগত পরিচালক রণদীপ হুডা


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): শনিবার নয়াদিল্লিতে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৬ ঘোষণা করা হয়েছে। এ বছর ‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’ ছবির জন্য সেরা নবাগত পরিচালক (Best Debut Director)-এর জাতীয় পুরস্কার জিতেছেন অভিনেতা-পরিচালক রণদীপ হুডা।

পুরস্কার ঘোষণার পর এক বিবৃতিতে রণদীপ হুডা বলেন, “‘স্বাতন্ত্র্যবীর সাভারকর’-এর জন্য জাতীয় পুরস্কারে সেরা নবাগত পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার খবর এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এই ছবি আমার কাছ থেকে অন্য যে কোনও কাজের তুলনায় অনেক বেশি কিছু দাবি করেছিল। ছবির যাত্রাপথের প্রতিটি ধাপেই নানা চ্যালেঞ্জ ছিল। তবে আমরা শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে ছবিটি সম্পূর্ণ করতে পেরেছি এবং প্রতিটি প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পেয়েছি।”

তিনি আরও বলেন, “অভিনেতা, সহ-চিত্রনাট্যকার এবং প্রথমবারের পরিচালক হিসেবে এই ছবির জন্য আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। কারণ, বীর সাভারকরের জীবনকাহিনি আন্তরিকতা ও সততার সঙ্গে তুলে ধরার এক গভীর দায়িত্ব অনুভব করেছিলাম। ছবি নির্মাণের সময় আমরা যে কষ্ট সহ্য করেছি, তা তাঁর জীবনের সংগ্রাম ও আত্মত্যাগের তুলনায় কিছুই নয়।”

রণদীপ তাঁর পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই স্বপ্নে বিশ্বাস রাখার জন্য এবং প্রতিটি উত্থান-পতনে পাশে থাকার জন্য আমি আমার গোটা টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমাদের সকলের। আশা করি, এই সম্মান বিশেষ করে নতুন প্রজন্মকে বীর সাভারকরের জীবন, আদর্শ ও উত্তরাধিকার সম্পর্কে জানার এবং তা নিয়ে ভাবার অনুপ্রেরণা দেবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande