উধমপুরে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, আহত ৪ অমরনাথ তীর্থযাত্রী
উধমপুর, ১৮ জুলাই (হি.স.): জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের ওপর উধমপুরে একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে। বালতালগামী একটি টয়োটা ইনোভা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্
উধমপুরে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, আহত ৪ অমরনাথ তীর্থযাত্রী


উধমপুর, ১৮ জুলাই (হি.স.): জম্মু–শ্রীনগর জাতীয় সড়কের ওপর উধমপুরে একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। শনিবার উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনা ঘটে। বালতালগামী একটি টয়োটা ইনোভা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে আহত তীর্থযাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উধমপুর সরকারি মেডিক্যাল কলেজ (জিএমসি)-সংযুক্ত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে পুলিশ একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, উধমপুরের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় অন্তত চারজন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। উধমপুরের সাঙ্গুর চকে এই দুর্ঘটনাটি ঘটে, যখন বালতাল-গামী একটি টয়োটা ইনোভা গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা দেয়। আহত তীর্থযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উধমপুরের সরকারি মেডিকেল কলেজের (জিএমসি) অ্যাসোসিয়েটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande