‘রক্তের নমুনা ও দ্বিতীয় মতামতের সুযোগ দেওয়া হচ্ছে না, তাই সন্দেহ বাড়ছে’: গীতাঞ্জলি আংমো
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে ফের প্রশ্ন তুললেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। শনিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স-এ তিনি দাবি করেন, সফদরজং হাসপাতালের রিপোর্টে সোনম ওয়াংচুকের পটাশিয়ামের মাত্রা ২.৯ দে
‘রক্তের নমুনা ও দ্বিতীয় মতামতের সুযোগ দেওয়া হচ্ছে না, তাই সন্দেহ বাড়ছে’: গীতাঞ্জলি আংমো


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে ফের প্রশ্ন তুললেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। শনিবার বিকেলে সামাজিক মাধ্যম এক্স-এ তিনি দাবি করেন, সফদরজং হাসপাতালের রিপোর্টে সোনম ওয়াংচুকের পটাশিয়ামের মাত্রা ২.৯ দেখানো হয়েছে, অথচ আগের দিন তা ছিল ৪.৩।

গীতাঞ্জলি জানান, দ্বিতীয়বার পরীক্ষার জন্য অন্য কোনও পরীক্ষাগারে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর উপস্থিতিতে রক্তের নমুনাও দেওয়া হচ্ছে না, যাতে অন্যত্র পরীক্ষা করানো যায়। তিনি বলেন, “গত তিন ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনও আমাদের অনুরোধ মানা হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, এই স্বচ্ছতার অভাব তাঁদের সন্দেহ বাড়িয়ে তুলছে। তাই তাঁরা অবিলম্বে হাসপাতাল থেকে ছাড়পত্র চেয়েছেন, যাতে নিজেদের পছন্দের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা ও চিকিৎসা করানো যায়। তবে গত দুই ঘণ্টা ধরে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তরের অপেক্ষায় রয়েছেন বলেও জানান গীতাঞ্জলি।

প্রসঙ্গত, নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা ২১ দিন অনশন চালানোর পর শনিবার সকালে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে যন্তর-মন্তর থেকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। এরপর থেকেই তাঁর চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার স্বচ্ছতা নিয়ে পরিবার একাধিক প্রশ্ন তুলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande