সবকিছু সোনম ওয়াংচুকের সম্মতিতেই হয়েছে : অমিত মালব্য
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা নিয়ে বিরোধীরা নিশানা করছে শাসক দল বিজেপি-কে| এবার তার জবাব দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য| শনিবার অমিত মালব্য সমাজ মাধ্যমে জানিয়েছেন,
অমিত মালব্য


নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা নিয়ে বিরোধীরা নিশানা করছে শাসক দল বিজেপি-কে| এবার তার জবাব দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য|

শনিবার অমিত মালব্য সমাজ মাধ্যমে জানিয়েছেন, সোনম ওয়াংচুকের প্রাথমিক মেডিকেল রিপোর্ট এখন জনসমক্ষে| এতে স্পষ্টভাবে নথিবদ্ধ রয়েছে যে তাঁর শারীরিক পরীক্ষা তাঁর সম্মতিতেই করা হয়েছে। তিনি এক্স-এ লিখেছেন, এই বিষয়টি নিয়ে কেন বিতর্ক তৈরি করা হচ্ছে, তা বোধগম্য নয়। অনশনের জেরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় প্রশাসন সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যায়, যাতে তাঁর সঠিক চিকিৎসা করে দ্রুত আরোগ্য নিশ্চিত করা যায়। দিল্লি হাইকোর্টের নির্দেশিকা মেনেই এটা করা হয়েছে বলে জানান অমিত মালব্য|

বিরোধীদের নিশানা করে অমিত মালব্য প্রশ্ন তোলেন, বিরোধীরা কি এটাই চেয়েছিল যে তাঁর (সোনম ওয়াংচুকের) স্বাস্থ্যের আরও অবনতি হোক, যাতে এই বিষয়টিকে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার করা যায়? তিনি বলেন, এটা নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা দুর্ভাগ্যজনক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande