মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’, সাফল্য কামনা প্রধানমন্ত্রীর
শ্রীহরিকোটা, ১৮ জুলাই (হি.স.): ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান ''বিক্রম-১''-এর প্রথম সফল উৎক্ষেপণ করেছে স্কাইরুট এরোস্পেস। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’, সাফল্য কামনা প্রধানমন্ত্রীর


শ্রীহরিকোটা, ১৮ জুলাই (হি.স.): ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কক্ষপথগামী যান 'বিক্রম-১'-এর প্রথম সফল উৎক্ষেপণ করেছে স্কাইরুট এরোস্পেস। শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সেটির উৎক্ষেপণ করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনকে ভারতের মহাকাশ অভিযানের এক ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চার-পর্যায়ের এই রকেট দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রতিফলন। শনিবার সকালে ‘বিক্রম-১’ উৎক্ষেপণ নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্ত খুলে গেল। এই অভিযান আমাদের যুবসমাজের মেধা, সংকল্প এবং উদ্যোগী মনোভাবকে তুলে ধরে। সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুট অ্যারোস্পেসের পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিক্রম-১ যেন ইতিহাস তৈরি করে। সকলকে টিম স্কাইরুটের সাফল্য কামনা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande