
নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। ওই দিন বেলা এগারোটা নাগাদ সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে সরকার।
উল্লেখ্য, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগস্টের ১৩ তারিখ পর্যন্ত। এই অধিবেশনে জাতীয় গুরুত্বসম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। অধিবেশন চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন আলোচনার জন্য এবং পাস করার লক্ষ্যে উত্থাপন করা হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ