
নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সমাজ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জি-কে জন্মদিনের শুভেচ্ছা। দিল্লির অগ্রগতি এবং মানুষের জীবন সহজ করার জন্য তাঁর প্রচেষ্টা প্রশংসনীয়। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আপনি (রেখা গুপ্তা) দিল্লিকে সুন্দর, পরিচ্ছন্ন ও আত্মনির্ভর করার লক্ষ্যে ক্রমাগত এগিয়ে চলেছেন।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, তিনি (রেখা গুপ্তা) দিল্লির নাগরিকদের উন্নয়ন ও কল্যাণের জন্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তিনি এভাবেই মানুষের সেবা এবং দিল্লির অগ্রগতিতে নিজের অবদান রাখুন।
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য, সুখী ও সফল জীবন এবং জনসেবায় পরিপূর্ণ যশস্বী কার্যকালের জন্য মঙ্গলকামনা করি।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রদান করুন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ