
জম্মু, ২ জুলাই (হি.স.): শুক্রবার, ৩ জুলাই থেকে শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা। তার আগে বৃহস্পতিবার অমরনাথের পবিত্র গুহার উদ্দেশে রওনা হয়েছে তীর্থযাত্রীদের প্রথম দল। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এদিন ভোরে পুণ্যার্থীদের প্রথম দলকে রওনা করেন। তার আগে বিশেষ পূজার্চনাও করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
অমরনাথ যাত্রার জন্য এদিন ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্পের ‘যাত্রী নিবাস’-এ বিপুল সংখ্যক তীর্থযাত্রী এসে পৌঁছন। জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা অমরনাথ যাত্রার প্রথম দলের সূচনা করার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তীর্থযাত্রীদের গাড়ি বালতাল ও পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ