মহারাষ্ট্রের ওয়ার্ধায় ভয়াবহ দুর্ঘটনা; মৃত ৫, প্রাণে বাঁচলেন একজন
ওয়ার্ধা, ২০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের ওয়ার্ধায় গাড়ির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির খালাসি। পুলিশ ও স্থানীয় সূত্
মহারাষ্ট্রের ওয়ার্ধায় ভয়াবহ দুর্ঘটনা; মৃত ৫, প্রাণে বাঁচলেন একজন


ওয়ার্ধা, ২০ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের ওয়ার্ধায় গাড়ির পিছনে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে পাঁচজনের। মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সমরুদ্ধি এক্সপ্রেসওয়েতে সোমবার ভোরে দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির খালাসি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলগাঁও থানা এলাকায় ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পিছনে ধাক্কা মারে। তার জেরে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা চার আরোহী মারা যান। গাড়ির চালক ও খালাসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক সেখানে মারা যান। খালাসি চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও পুলগাঁও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি পুলগাঁও গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande