
গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.): অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজ্যের ১১টি জেলা বন্যা কবলিত। মঙ্গলবার মাঝরাত থেকে থেকে বুধবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। শিবসাগর ও জোরহাট জেলায় ছয় জন মারা গিয়েছেন। চারাইদেওয়ে মৃত্যু হয়েছে দু'জনের। কারবি আংলং এবং ধেমাজি জেলায় দু'জন মারা গিয়েছেন। এ নিয়ে চলতি বছরে বন্যায় মৃতের সংখ্য়া বেড়ে হলো ৪১। আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়বে বলে সতর্কতা আবহাওয়া দফতরের।
বিগত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অসমের ১১টি জেলায়। শিবসাগর জেলার পরিস্থিতি উদ্বেগজনক। বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এরই মধ্যে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ