এখনও খারাপ আবহাওয়া, টানা ৫-দিন স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা
জম্মু, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের আবহাওয়া এখনও খারাপ, আর সেই কারণেই বৃহস্পতিবারও স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ত্রিকুটা পাহাড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই নিয়ে টানা পঞ্চম দিনের জন্য বৈষ্ণো দেবী যাত্রা
বৃষ্টি থামছেই না জম্মু ও কাশ্মীরে, টানা ৩-দিন স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা


জম্মু, ২৩ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের আবহাওয়া এখনও খারাপ, আর সেই কারণেই বৃহস্পতিবারও স্থগিত রাখা হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। জম্মু ও কাশ্মীরের কাটরা এবং ত্রিকুটা পাহাড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এই নিয়ে টানা পঞ্চম দিনের জন্য বৈষ্ণো দেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

টানা পঞ্চম দিনের মতো যাত্রা স্থগিত থাকায়, শ্রী মাতা বৈষ্ণো দেবী তীর্থযাত্রার বেস ক্যাম্প ও যাত্রার প্রারম্ভিক কেন্দ্রটি জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে, এই স্থগিতাদেশের কারণে কাটরা এলাকায় তীর্থযাত্রীদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন সরকারি নির্দেশনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা পুনরায় শুরু না হওয়া পর্যন্ত যাত্রাপথের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande