কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে : পি হরিশ
নিউইয়র্ক, ২৩ জুলাই (হি.স.): কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, রাষ্ট্রসঙ্ঘে জোর দিয়ে বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পর
পি হরিশ


নিউইয়র্ক, ২৩ জুলাই (হি.স.): কাশ্মীর সর্বদাই ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, রাষ্ট্রসঙ্ঘে জোর দিয়ে বললেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। পাকিস্তানের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে প্ররোচণা দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের 'প্রাকৃতিক সম্পদ শাসন : শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির ভিত্তি' শীর্ষক উচ্চ-স্তরের বিতর্কে পি হরিশ পাকিস্তানের তীব্র নিন্দা করেন।

আমেরিকার সময় অনুযায়ী, বুধবার পি হরিশ বলেন, এই ফোরামে অন্য কোনও বিষয় উত্থাপন করা আমাদের উদ্দেশ্য ছিল না, কিন্তু তারা নিজেদের মিথ্যা বয়ান ছড়ানোর জন্য আজকের আলোচনাকে অপব্যবহার করার পথ বেছে নিয়েছে। হরিশ বলেন, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের অবিচ্ছেদ্য অংশ—যা অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটিই সেই সাংবিধানিক ও আইনি বাস্তবতা, যা পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande