গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টি তাপিতেও
আহমেদাবাদ, ২৩ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নভসারিতে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ২১৮টি অভ্যন্তরীণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া
গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি, ভারী বৃষ্টি তাপিতেও


আহমেদাবাদ, ২৩ জুলাই (হি.স.): টানা বৃষ্টিতে গুজরাটের নভসারিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় নভসারিতে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ২১৮টি অভ্যন্তরীণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী নরেশ প্যাটেল জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী নরেশ প্যাটেল বলেছেন, নভসারির পরিস্থিতি গতকালের চেয়েও কঠিন হয়ে উঠতে পারে।

ভারী বৃষ্টিপাতের ফলে ভায়ারার বিভিন্ন এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল নিচু এলাকাগুলিকে প্লাবিত করেছে, যার ফলে শহরে স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটেছে। অবিরাম বৃষ্টির জেরে গুজরাটের ভালসাদ জেলায় বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে; ঔরঙ্গা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টির কারণে ডোলভানের গদতের কাছে ৫৬ নম্বর জাতীয় সড়কে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande