(আপডেট) সিজেপি-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা দিল্লিতে
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লিতে। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করে। এদিকে, এদিন দুপুরে ককরোচ জনতা পার
আঁটোসাঁটো নিরাপত্তা


নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সংসদ চলো কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লিতে। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের কর্মসূচির কথা মাথায় রেখে দিল্লি পুলিশ ব্যাপক পুলিশ কর্মী মোতায়েন করে। এদিকে, এদিন দুপুরে ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযান সংসদ মার্গে পৌঁছয়। এর আগে প্রতিবাদীরা দাবি করেন, তাঁদের মিছিলকে ছত্রভঙ্গ করতে তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল পুলিশ। ককরোচ জনতা পার্টির এই অভিযানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। যন্তর মন্তরে মিছিল শুরুর জন্য জমায়েত শুরু হতেই লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিন বেলার দিকে সংসদ ভবনে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পথচারীদেরও সংসদ ভবনের আশপাশ দিয়ে যাতায়েত করতে দেওয়া হয়নি সেসময়। ককরোচ জনতা পার্টির এই অভিযান রুখতে আঁটোসাঁটো নিরাপত্তা গোটা সংসদ চত্বরে। জারি করা হয়েছে কড়া সতর্কতা। যে কোনও রকম পরিস্থিতি মোকাবিলায় সোমবার দুপুরে সংসদ চত্বরে প্রস্তুত রাখা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande