
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): 'জ্ঞান ভারতম' মিশনের আওতায় ৮ কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে, সোমবার লোকসভায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। তিনি জানিয়েছেন, 'জ্ঞান ভারতম মিশন'-এর আওতায় ৮ কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে ডঃ মান্ডভিয়া বলেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার 'জ্ঞান ভারতম মিশন' চালু করেছে। তিনি জানান, এই মিশনের আওতায় সারা দেশে এক কোটিরও বেশি পাণ্ডুলিপি নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। মন্ত্রী আরও জানান, ইতিমধ্যে তিন লক্ষ ৭৪ হাজারেরও বেশি পাণ্ডুলিপি আপলোড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ