চিসিনাউতে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার, সান্দুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক
চিসিনাউ, ২০ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সোমবার চিসিনাউতে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। দুই রাষ্ট্রনেতা ভারত–মলডোভা সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্
চিসিনাউতে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার, সান্দুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক


চিসিনাউ, ২০ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সোমবার চিসিনাউতে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। দুই রাষ্ট্রনেতা ভারত–মলডোভা সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। মলডোভা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাইয়া সান্দুর সঙ্গে যৌথ সংবাদ বিবৃতিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, এই সফরের সময় আমাকে ও আমার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা জানানোর জন্য আমি প্রেসিডেন্ট মাইয়া সান্দুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মলডোভায় এই রাষ্ট্রীয় সফর করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন এবং আমাদের পারস্পরিক আস্থা ও ক্রমবর্মান বন্ধুত্বেরই প্রতিফলন। আজ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি, আমরা বিভিন্ন অগ্রগতির পর্যালোচনা করেছি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে কথা বলেছি। আমরা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) শক্তিশালীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করব।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে প্রতিনিধি-পর্যায়ের বৈঠক করেন। এছাড়া একটি ব্যবসায়িক ফোরামে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সে দেশের প্রবাসী ভারতীদের সঙ্গেও মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। কোনও ভারতীয় রাষ্ট্রপতির মলডোভায় সফর এই প্রথম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার মলডোভার চিসিনাউতে এসে পৌঁছন। চিসিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মলডোভা প্রজাতন্ত্রের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মি. মিহাই পপসয় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রেসিডেন্সিয়াল প্যালেসে মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভ্যর্থনা জানান। আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয় রাষ্ট্রপতিকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande