
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোমবার লোকসভায় 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬' পেশ করেছেন। এই বিলের উদ্দেশ্য হলো 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) আইন, ১৯৫৬'-কে আরও সংশোধন করে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা বর্তমান ৩৩ থেকে বাড়িয়ে ৩৭-এ (ভারতের প্রধান বিচারপতি বাদে) উন্নীত করা। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে ৩৭-এ উন্নীত করার লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছিলেন। এরপর সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় পেশ হল 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬'।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ