রাম মন্দিরের অনুদান বিতর্ককে নিয়ে রাজনীতি কাম্য নয় : সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): রাম মন্দির অনুদান চুরি মামলায় উত্তর প্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সুপ্রিম কোর্টে ''স্ট্যাটাস রিপোর্ট'' জমা দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি তিন বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি ম
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): রাম মন্দির অনুদান চুরি মামলায় উত্তর প্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) সুপ্রিম কোর্টে 'স্ট্যাটাস রিপোর্ট' জমা দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন একটি তিন বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাম মন্দিরের অনুদান বিতর্ককে নিয়ে রাজনীতি কাম্য নয়।

রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা যায় কিনা, সে বিষয়ে নির্দেশ নিতে সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেলকে বলেছে। আদালত আরও বলেছে, রাম মন্দিরের অনুদান বিতর্কটি একটি সাধারণ অপরাধমূলক ঘটনা এবং আদালতের কাজ হলো যথাযথ তদন্ত নিশ্চিত করা। সলিসিটর জেনারেল আদালতকে জানান, অভিযোগ তদন্তের জন্য এসআইটি গঠন করা হয়েছে এবং এখন রাজ্য পুলিশ এর তদন্ত করছে। আগামী ২৭ জুলাই শীর্ষ আদালত আবারও এই আবেদনের শুনানি করবে, যখন উত্তর প্রদেশ সরকার এই বিষয়ে এসআইটি তদন্তের বিষয়ে আদালতকে অবহিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande