দিনের মতো মুলতুবি রাজ্যসভা, লোকসভা বিকেল তিনটে পর্যন্ত
নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হট্টগোলে সোমবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। দিনের মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন। লোকসভার অধিবেশন বিকেল তিনটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া
দিনের মতো মুলতুবি রাজ্যসভা, লোকসভা বিকেল তিনটে পর্যন্ত


নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ। বিরোধীদের হট্টগোলে সোমবার দফায় দফায় মুলতুবি হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। দিনের মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন। লোকসভার অধিবেশন বিকেল তিনটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে অযোধ্যা ও নিট ইস্যুতে উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভা। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এরপর ফের অধিবেশন শুরু হলেও, হট্টগোল চলতে থাকে। তাই সাড়ে বার্তা পর্যন্ত উভয়কক্ষের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরিশেষে দিনের মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন। লোকসভার অধিবেশন বিকেল তিনটে পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande