ইউক্রেন উপকূলে ৪ ভারতীয় নাগরিকের মৃত্যুতে উদ্বিগ্ন ভারত, রুশ রাষ্ট্রদূতকে তলব
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময়ে বাণিজ্যিক মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কড়া পদক্ষেপ করল ভারত। রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। হামলায় এক ভারতীয
ইউক্রেন উপকূলে ৪ ভারতীয় নাগরিকের মৃত্যুতে উদ্বিগ্ন ভারত, রুশ রাষ্ট্রদূতকে তলব


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময়ে বাণিজ্যিক মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কড়া পদক্ষেপ করল ভারত। রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশ মন্ত্রক। হামলায় এক ভারতীয় গুরুতর আহতও হয়েছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অসামরিক বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করেছে কেন্দ্র।

গত ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর থেকে জাহাজটি ছাড়ার পরপরই ওই হামলার ঘটনাটি ঘটে। গিনি বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামে ওই পণ্যবাহী জাহাজে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। তার মধ্যে পাঁচ জন ভারতীয়। চার ভারতীয় নাগরিক নিহত এবং এক জন গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লি। এই হামলার ঘটনায় রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande