অসংবেদনশীল আচরণের অভিযোগে সিজেপির মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে সরানো হল
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): অসংবেদনশীল আচরণের অভিযোগে নিজেদের মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে সরিয়ে দিল সোশ্যাল মিডিয়া-ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার এক্স-এ বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, বিজেতা দহিয়ার আচরণকে তারা কঠোরভাবে নিন
অসংবেদনশীল আচরণের অভিযোগে সিজেপির মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে সরানো হল


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): অসংবেদনশীল আচরণের অভিযোগে নিজেদের মুখপাত্র বিজেতা দহিয়াকে পদ থেকে সরিয়ে দিল সোশ্যাল মিডিয়া-ভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার এক্স-এ বিবৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, বিজেতা দহিয়ার আচরণকে তারা কঠোরভাবে নিন্দা করছে এবং তাঁকে সমস্ত সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সংগঠনের সদস্যরা যখন পুলিশের ‘হিংসাত্মক’ পদক্ষেপের মুখোমুখি হচ্ছিলেন, সেই সময় বিজেতা দহিয়ার একটি ভিডিও সামনে আসে। সংগঠনের দাবি, এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং এটি আন্দোলনের মূল্যবোধ ও নীতির সম্পূর্ণ পরিপন্থী। সেই কারণেই তাঁকে মুখপাত্রের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজেতা দহিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, যখন তরুণ পড়ুয়ারা নিজেদের ভবিষ্যতের দাবিতে ‘সংসদ চলো’ মিছিলের সময় রাস্তায় বসে বিক্ষোভ করছিলেন, তখন বিজেতা দহিয়াকে দিল্লির একটি মলে বার্গার খেতে দেখা যায়। ওই ভিডিও ঘিরে বিতর্কের পরই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করল সিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande