এনডিএ-র বৈঠকে ডাক পেলেন না এনসিপিআই-এর সাংসদরা
নয়াদিল্লি, ২১ জুলাই (হি স): মঙ্গলবার এনডিএ-র সাংসদদের বৈঠক। সূত্রের খবর, এনডিএ-র শরিক হলেও প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না এনসিপিআই-এর সুদীপ-কাকলিরা। নিট প্রশ্নপত্র ফাঁস, রামমন্দির, ইথানল একাধিক ইস্যুতে সংসদের ভিতরে-বাইরে চলছে প্রতিবাদ। এদিকে, এই
এনডিএ-র বৈঠকে ডাক পেলেন না এনসিপিআই-এর সাংসদরা


নয়াদিল্লি, ২১ জুলাই (হি স): মঙ্গলবার এনডিএ-র সাংসদদের বৈঠক। সূত্রের খবর, এনডিএ-র শরিক হলেও প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না এনসিপিআই-এর সুদীপ-কাকলিরা। নিট প্রশ্নপত্র ফাঁস, রামমন্দির, ইথানল একাধিক ইস্যুতে সংসদের ভিতরে-বাইরে চলছে প্রতিবাদ। এদিকে, এই পরিস্থিতিতে বিরোধী আন্দোলনকে ভোঁতা করে দিতে এনডিএ-র বৈঠকে কী রণকৌশল ঠিক হয়, নজর থাকবে সেদিকেই।

সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই উত্তাল হয় সংসদ। নিট প্রশ্ন ফাঁস থেকে রাম মন্দিরে প্রণামী চুরি একাধিক বিষয়ে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয় সংসদের দুই কক্ষ। এদিকে, সংসদে একাধিক সংবিধান সংশোধনী বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ডামাডোল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিলগুলিতে এনডিএ শরিক সাংসদদের একশো শতাংশ সমর্থন নিশ্চিত করাই লক্ষ্য। বৈঠকে এই বিষয়টা গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande