
শিমলা, ২২ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশে এই মুহূর্তে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাবে হিমাচল প্রদেশের তিনটি জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই জেলাগুলি হল - কাংড়া, চাম্বা ও সিরমৌর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি হিমাচল প্রদেশের বিজ্ঞানী সন্দীপ কুমার শর্মা বলেন, “গত ২৪ ঘণ্টায় পুরো রাজ্যজুড়ে উল্লেখযোগ্য আবহাওয়া পরিস্থিতি দেখা গেছে। বিশেষ করে কাংড়া, সিরমৌর এবং চাম্বা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল গভীর রাত থেকেই কাংড়া, চাম্বা ও সংলগ্ন এলাকায় মৌসুমি বায়ু বেশ সক্রিয় ছিল; এর ফলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পালমপুরে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেখানে বৃষ্টি এখনও অব্যাহত রয়েছে। আজকের সতর্কতার বিষয়ে বলতে গেলে, চাম্বা ও কাংড়া জেলায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। কুল্লু ও মান্ডি জেলায় বৃষ্টির প্রভাব কিছুটা কম তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে; তাই আজকের জন্য এই জেলাগুলোকে ‘অরেঞ্জ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ