এবার দিল্লিতেও শহীদ দিবস পালন, রাজঘাটে স্মরণ সভা এনসিপিআই-এর
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): নজিরবিহীন শহীদ দিবস পালিত হল এবার। মঙ্গলবার দিল্লির রাজঘাটে, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস কর্মসূচি পালন করল এনসিপিআই। সদ্য তৃণমূল ছেড়ে যে বিদ্রোহী ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁদেরই একাংশ ছি
এবার দিল্লিতেও শহীদ দিবস পালন, রাজঘাটে স্মরণ সভা এনসিপিআই-এর


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): নজিরবিহীন শহীদ দিবস পালিত হল এবার। মঙ্গলবার দিল্লির রাজঘাটে, জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস কর্মসূচি পালন করল এনসিপিআই। সদ্য তৃণমূল ছেড়ে যে বিদ্রোহী ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাঁদেরই একাংশ ছিলেন ওই কর্মসূচিতে। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান, শতাব্দী রায় এবং ইউসুফ পাঠান।

শহীদ তর্পণ কর্মসূচির পরে কাকলি বলেন, ‘কে বা কারা কোথায় কী করেছে, তা আমার জানা নেই। আমরা এখানে শহীদ তর্পণ করলাম। শহীদদের স্মরণ করলাম।’ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত সরকারকেও বিঁধেছেন বারাসতের সাংসদ কাকলি। তিনি বলেন, ‘আগের সরকার যে ভাবে লুট করেছে, তারই ফলাফল পেয়েছে গত বিধানসভা ভোটে।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande