(আপডেট) বিরোধীদের হট্টগোলে দ্বিতীয় দিনেও ব্যাহত সংসদের দুই কক্ষের কাজকর্ম, বুধবার পর্যন্ত মুলতুবি
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।নিট-ইউজি প্রশ্নফাঁস এবং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত যুবকদের উপর পুলিশি পদক্ষেপ-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের হইচই, দুপুর ২টো পর্যন্ত মুলতুবি লোকসভা-রাজ্যসভা


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।নিট-ইউজি প্রশ্নফাঁস এবং দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত যুবকদের উপর পুলিশি পদক্ষেপ-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনও অচল হয়ে রইল। মঙ্গলবার একাধিকবার মুলতুবির পর দিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।

সকাল ১১টায় অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধী সাংসদদের হট্টগোলে লোকসভার কাজ ব্যাহত হয়। প্রথমে দুপুর ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়। দুপুর ২টোয় অধিবেশন ফের শুরু হলে সভার কাজে সহযোগিতা এবং নিজেদের আসনে ফিরে যাওয়ার জন্য সদস্যদের আবেদন করেন সংসদ প্রিসাইডিং আধিকারিক দিলীপ সাইকিয়া। জনস্বার্থের বিষয়গুলি নিয়ম ৩৭৭-এর অধীনে উত্থাপনের জন্য প্রায় ২০ মিনিট সময় দেওয়ার কথাও জানান তিনি। কিন্তু বিরোধী সাংসদরা স্লোগান দিতে দিতে ওয়েলে চলে আসায় পরিস্থিতির পরিবর্তন হয়নি। একাধিকবার শান্ত থাকার আবেদন সত্ত্বেও হট্টগোল অব্যাহত থাকায় দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

একইভাবে, রাজ্যসভাতেও বিরোধীদের বিক্ষোভের জেরে প্রথমে দুপুর ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়। দুপুর ২টোয় অধিবেশন পুনরায় শুরু হলে উপসভাপতি হরিবংশ কার্যসূচি অনুযায়ী সভার কাজ চালাতে এবং নির্ধারিত নিয়ম মেনে সদস্যদের বক্তব্য রাখার আবেদন জানান। তবে নিট-ইউজি প্রশ্নফাঁস এবং যন্তর মন্তরে আন্দোলনরত যুবকদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বিরোধীদের স্লোগান অব্যাহত থাকে। হট্টগোল না থামায় অধিবেশন শুরু হওয়ার প্রায় এক মিনিটের মধ্যেই বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande