
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবীণ কংগ্রেস নেতার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন। শুধু প্রধানমন্ত্রীই নন, কংগ্রেসের অনেক শীর্ষ নেতৃবৃন্দ মল্লিকার্জুন খাড়গে-কে মঙ্গলবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়ে এদিন জন্মদিন উদযাপন করেননি কংগ্রেস সভাপতি।
হিন্দুস্থান সমাচার / সংবাদ