মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত সোনম, রয়েছেন স্থিতিশীল
নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লি হাই কোর্ট মঙ্গলবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছে। বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়া-র বেঞ্চে এ দিন আন্দোলনকারীর
মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত সোনম, রয়েছেন স্থিতিশীল


নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): দিল্লি হাই কোর্ট মঙ্গলবার অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করার অনুমতি দিয়েছে। বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়া-র বেঞ্চে এ দিন আন্দোলনকারীর স্ত্রী গীতাঞ্জলির অ্যাংমোর এক আবেদনের ভিত্তি শুনানি চলছিল। স্থানান্তরিত করার অনুমতি মিললেও সোনমের বর্তমানে হাসপাতালে চলা চিকিৎসায় হস্তক্ষেপ করায় আপত্তি জানায় আদালত। পাশাপাশি, সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করায় সরকারের আপত্তি নেই।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা বা ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল ছিল। তবে তাঁর প্যানসাইটোপেনিয়া (রক্তের সব ধরনের কোষের ঘাটতিজনিত অবস্থা) সমস্যাটি রয়ে গেছে। দিল্লি হাইকোর্ট তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেওয়ার পর ওয়াংচুককে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande