সারা দেশে ১৬২টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বর্তমানে সারা দেশে ১৬২টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ে দেশীয় প্রযুক্তিতে
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): বর্তমানে সারা দেশে ১৬২টি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। বুধবার লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে রেলওয়ে দেশীয় প্রযুক্তিতে নকশা করা ও নির্মিত বন্দে ভারত ট্রেন চালু করেছে।

রেলমন্ত্রী জানান, দূরপাল্লার যাত্রার জন্য বন্দে ভারত স্লিপার ট্রেনের নকশা ও উন্নয়ন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপনের পাশাপাশি যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করাই এই ট্রেনগুলোর মূল লক্ষ্য। এছাড়া বৈষ্ণব জানান, হাওড়া ও কামাখ্যার মধ্যে চলাচলকারী প্রথম বন্দে ভারত স্লিপার পরিষেবাটি চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিয়মিতভাবে চালু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande