সংসদ অভিযানে পুলিশি ‘অত্যাচার’-এর অভিযোগ, হাইকোর্টে শুনানি আজ; জরুরি শুনানিতে সুপ্রিম কোর্টের না
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): ২০ জুলাইয়ের সংসদ অভিযান চলাকালীন পুলিশের বিরুদ্ধে ওঠা কথিত অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পৃথক পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি হাইকোর্ট মামলাটির বুধবারই শুনানি ক
সংসদ অভিযানে পুলিশি ‘অত্যাচার’-এর অভিযোগ, হাইকোর্টে শুনানি আজ; জরুরি শুনানিতে সুপ্রিম কোর্টের না


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): ২০ জুলাইয়ের সংসদ অভিযান চলাকালীন পুলিশের বিরুদ্ধে ওঠা কথিত অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া মামলাকে কেন্দ্র করে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পৃথক পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি হাইকোর্ট মামলাটির বুধবারই শুনানি করতে রাজি হলেও, একই অভিযোগে দায়ের হওয়া আবেদনের জরুরি শুনানিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

দিল্লি হাইকোর্টে প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে মামলাটি মেনশন করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়। এরপর আদালত বুধবারই মামলাটি শুনতে সম্মতি দেয়। অন্যদিকে, প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ জরুরি শুনানির আবেদন খারিজ করে আবেদনকারীকে বলেন, “সময় নষ্ট করবেন না। আপনার সময় আমাদের থেকেও বেশি মূল্যবান।”

আবেদনকারী আদালতে জানান, নিট পরীক্ষা যাতে সরকার নিরপেক্ষভাবে আয়োজন করে এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগেরও বিচার হওয়া প্রয়োজন। তিনি পড়ুয়াদের উপর পুলিশি অভিযানের ভিডিও আদালতে দেখানোর প্রস্তাব দেন। জবাবে সুপ্রিম কোর্ট বলে, “ভিডিও দেখার মতো সময় আমার নেই।”

প্রশ্নফাঁসের অভিযোগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কাকরোচ জনতা পার্টি (সিজেপি)-র উদ্যোগে ২০ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ চলছে। এই আন্দোলনের সমর্থনে ২৮ জুন থেকে আমরণ অনশন শুরু করেছিলেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। প্রায় ২০ দিন অনশনের পর তাঁকে যন্তর-মন্তর থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির একাধিক জায়গায় আন্দোলনকারী এবং দিল্লি পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, বিক্ষোভ চলাকালীন বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের উপর পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। দিল্লি পুলিশ একাধিক জায়গায় পড়ুয়াদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছোড়ে বলেও অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় কানট প্লেস থানা, সংসদ মার্গ থানা-সহ একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে।

এদিকে, সুপ্রিম কোর্টে আবেদনকারী জানান, আন্দোলনকারীদের গুরুত্বপূর্ণ দাবিগুলি বিবেচনা করা প্রয়োজন। তবে মামলাটি অবিলম্বে শুনতে রাজি হয়নি শীর্ষ আদালত।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande