আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর, অন্তর্ভুক্ত আইএনএস মালভান
বেঙ্গালুরু, ২২ জুলাই (হি.স.): আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। কর্ণাটকের কারওয়ারে বুধবার ‘মাহে’ শ্রেণিভুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট—''আইএনএস মালভান'' ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ‘আইএনএস মালভান’-এ ৮০ শতাংশেরও বেশি
আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর, অন্তর্ভুক্ত আইএনএস মালভান


বেঙ্গালুরু, ২২ জুলাই (হি.স.): আরও শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। কর্ণাটকের কারওয়ারে বুধবার ‘মাহে’ শ্রেণিভুক্ত অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট—'আইএনএস মালভান' ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। ‘আইএনএস মালভান’-এ ৮০ শতাংশেরও বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেড। 'আত্মনির্ভর ভারত' প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। উপকূলীয় অঞ্চলের অগভীর জলে মাহে শ্রেণির এই অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটগুলো ভীষণ কার্যকরী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande